১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোর প্রশ্নের মুখে পড়েনি; পড়বেও না, বিশ্বাস সেলিমার

“আমি গণমাধ্যমের ভূমিকা সবসময় ইতিবাচক হিসেবেই দেখি,” বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর প্রশ্নের মুখে পড়েনি; পড়বেও না, বিশ্বাস সেলিমার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ১৯ বছর পূর্তির অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2025, 04:02 AM

Updated : 26 Aug 2026, 02:32 PM

১৯ বছরের পথচলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কোনো প্রশ্নের মুখে পড়েনি, ভবিষ্যতেও পড়বে না মন্তব্য করেছেন সেলিমা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আমি গণমাধ্যমের ভূমিকা সবসময় ভালোভাবেই দেখি। কেননা গণমাধ্যম আছে বলেই আমরা জানতে পারি।”

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের বলরুমে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠার ১৯ বছর উদযাপন অনুষ্ঠানে এসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান বলেন, "দেশ-বিদেশের খবর প্রচার করেও ১৯ বছরে কোনো প্রশ্নের মুখে পড়েনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম; আগামীতেও হবে না।”