০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘জুলাই শহীদ দিবস’ বুধবার, পালিত হবে রাষ্ট্রীয় শোক

দেশের সব প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

‘জুলাই শহীদ দিবস’ বুধবার, পালিত হবে রাষ্ট্রীয় শোক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2025, 10:30 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতিকে স্মরণ করে বুধবার ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

মঙ্গলবার মন্ত্রীপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

এ উপলক্ষে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

একই সঙ্গে ’শহীদদের’ আত্মার মাগফেরাতে দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন শুরু হয়, তা পরে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। সেই আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনায় আন্দোলন আরও তীব্রতা পায়।

পরে তীব্র আন্দোলনের মুখে ৫ অগাস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেড় দশক ধরে চলা আওয়ামী লীগের শাসনের অবসান হয়। এর তিন দিন পর ৮ অগাস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

অভ্যুত্থানের সেই স্মৃতিকে ধরে রাখতে বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ৩৬ দিনের নানা অনুষ্ঠান ঘোষণা করে সরকার। সেই ধারাবাহিকতায় বুধবার পালিত হবে জুলাই শহীদ দিবস।

জুলাই অভ্যুত্থান স্মরণে তিন দিবস ঘোষণা

৮ অগাস্ট বিপ্লব-বেহাত দিবস পালনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সমালোচনায় পিছু হটল সরকার, ৮ অগাস্ট 'দিবস' পালন হচ্ছে না