Published : 30 Aug 2026, 11:14 PM
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার সরকারি উদ্যোগকে স্বাগত জানালেও আবারও ‘২৫ এজেন্সির সিন্ডিকেট’ গড়ে ওঠার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক নেতারা।
নতুন প্রক্রিয়ায় বৈষম্য দূর করে সকল বৈধ এজেন্সির জন্য সমান সুযোগ সৃষ্টি করতে সরকারের কাছে ছয় দফা দাবি ও প্রস্তাব উপস্থাপন করেছেন তারা।
রোববার এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানান বায়রা সাবেক নেতারা।
বায়রার সাধারণ সদস্যদের পক্ষে দেওয়া এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন সাবেক সিনিয়র সহসভাপতি রিয়াজুল ইসলাম, সাবেক যুগ্ম মহাসচিব নূরুল আমিন, ফখরুল ইসলাম, আকবর হোসেন মঞ্জু ও মফিজ উদ্দিনসহ ২১ জন সদস্য।
বিবৃতিতে তারা বলেন, বোয়েসেলের মাধ্যমে ১০ হাজার কর্মী বিনা খরচে পাঠানোর উদ্যোগ প্রশংসনীয়। তবে অতীতে অতিরিক্ত ফি ও ব্যয় বৃদ্ধির কারণে দায়িত্বশীল ব্যবসা জোটভুক্ত (আরবিএ) অনেক কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিতে পারেনি। সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে আরও বিপুল সংখ্যক কর্মী বিনা বা স্বল্প খরচে পাঠানোর সুযোগ তৈরি হবে।
গেল ২১ অগাস্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য ২৫ এজেন্সির তালিকা প্রকাশ করেছে দেশটির বিদেশি কর্মী নিয়োগ প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএস।
যদিও দেশের সব রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলেন জনশক্তি রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন বায়রার একাংশের নেতারা।
এ তালিকা প্রকাশের খবরে উদ্বেগ, হতাশা প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) একাংশের সদস্যরা।
তারা বলছেন, মাত্র ২৫টি এজেন্সির মাধ্যমে শ্রমবাজার পরিচালনা করা হলে আবার ‘নতুন সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসার’ সুযোগ তৈরি হবে।
এরপর শুক্রবার আরও ৩১২ এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটিং এজেন্সি’ হিসেবে তালিকাভুক্ত করে মালয়েশিয়া সরকার।
বায়রা সাবেক নেতারা অভিযোগ করেন, সমঝোতা স্মারকের ভিত্তিতে মাত্র ২৫টি এজেন্সিকে সরাসরি কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হচ্ছে। ৩১২টি এজেন্সিকে ‘সহযোগী এজেন্সি’ করা হলেও তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে না। ফলে বাস্তবে নিয়ন্ত্রণ ওই ২৫ এজেন্সির হাতেই থাকবে।
এতে পুরোনো সিন্ডিকেট ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তারা মনে করছেন।
এছাড়া, অন্তর্বর্তী সরকারের সময় প্রস্তুতকৃত ৪২৩টি এজেন্সির তালিকাটিকে বিতর্কিত ও অসম্পূর্ণ দাবি করে বায়রা ওই নেতারা বলেন, শর্ত শিথিলের তথ্য না দেওয়ায় প্রায় দুই হাজার বৈধ এজেন্সি আবেদন করা থেকে বঞ্চিত হয়েছে।
নির্বাচিত এজেন্সি যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলেও তারা মন্তব্য করেন।
অন্যান্য কর্মী সরবরাহকারী দেশ যেমন নেপাল ও পাকিস্তান ইতিমধ্যে সীমিত এজেন্সিনির্ভর ব্যবস্থা প্রত্যাখ্যান করেছে বলে বিবৃতিতে তুলে ধরা হয়েছে।
বায়রার সাবেক নেতাদের দাবিগুলো হল:
আরও পড়ুন:
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে আরও ৩১২ এজেন্সি
মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের