Published : 11 Feb 2025, 05:03 PM
ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে বিভিন্ন অপরাধে ২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন বিচারিক হাকিমরা।
বুধবার ভোট শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।
তিনি বলেন, ১৯ জনকে এক সপ্তাহ থেকে দুই বছরের কারাদণ্ড এবং নয়জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে৷ একজনকে শিশু আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া বিভিন্ন অপরাধে পাঁচজনকে শাস্তি না দিয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের জন্য নির্দেশনা দিয়েছেন বিচারিক হাকিমরা।
এদিন প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটের সময় বিভিন্ন অপরাধ আমলে নিয়ে সংক্ষিপ্ত বিচারে এমন রায় দেন তারা।
দেশজুড়ে বড় ধরনের গোলযোগ, সহিংসতা ছাড়াই দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথম ধাপের ভোট।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ চলে। এ ধাপে ২২টি উপজেলায় ইভিএম ও বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করে চার মাসের মাথায় দেশজুড়ে উপজেলার এ ভোট হল।