১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জুরাইন-শ্যামপুরের সড়কে উচ্ছেদ অভিযান, জরিমানা

জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা বলছে নগর কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 07:16 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।

ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা করার দায়ে ২৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে অভিযানে।

ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয় বলে সোমবার নগর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

দখল ও প্রতিবন্ধকতার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে।