১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিমানমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, আলোচনায় কাঠমান্ডু রুটের ভাড়া

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে নেপালের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 01:19 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি সাক্ষাৎ করেছেন।

সচিবালয়ে রোববার সকালে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে নেপাল বাংলাদেশের সহযোগিতা কামনা করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ করে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার বিষয়ে নেপালের রাষ্ট্রদূত গুরুত্বারোপ করেন। এছাড়া, ঢাকা–কাঠমুণ্ডু রুটে ফ্লাইটের টিকেট মূল্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পর্যটন খাতের উন্নয়নে বাংলাদেশ ও নেপাল যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে দুই পক্ষ। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।