১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর

ইতোমধ্যে ২ মার্চ ও ৩১ অগাস্ট দু’বার তালিকা হালনাগাদ করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 10:57 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৮ নভেম্বর।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটকে সামনে রেখে এবছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ইতোমধ্যে ২ মার্চ ও ৩১ অগাস্ট দু’বার তালিকা হালনাগাদ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের যুক্ত করে নভেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

দুবার হালনাগাদে নতুন ও বাদ পড়াদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দেওয়া হয়। এখন সব মিলিয়ে বর্তমানে ভোটার রয়েছে ১২ কোটি ৬৩ লাখের বেশি।

এবার হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবর যাদের জন্ম, এসব নাগরিকদের আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তৃতীয় দফার হালনাগাদ তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি জানানো হয়েছে। থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো চিঠিতে সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

>> খসড়া প্রকাশ ১ নভেম্বর।

>> দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর।

>> সব আবেদনের নিষ্পত্তি ১৭ নভেম্বর।

>> চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর।

নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র, ভোটকক্ষসহ আনষাঙ্গিক সব কিছু মুদ্রণ, সিডি তৈরি করে মাঠ পর্যায়ে পাঠানো হবে। তফসিল ঘোষণার আগে দেশের মোট ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে।

খসড়া প্রকাশএবার ভোটকেন্দ্র বাড়লকমেছে ভোটকক্ষ

তালিকা হালনাগাদএবারও বিশেষ হিসাব-নিকাশে তরুণ ভোটাররা

হালনাগাদের পৌনে ৪৬ লাখ ভোটারের তালিকা প্রকাশ

দেশে এখন ভোটার সাড়ে ১২ কোটি