২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ, শুরু রোববার

এর আগে ৩০ জুলাই থেকে ১১ অগাস্ট প্রথম, ২৩ থেকে ২৫ অগাস্ট দ্বিতীয় ও ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন নেওয়া হয়।

একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ, শুরু রোববার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 07:36 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণিতে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। 

রোববার (২১ সেপ্টেম্বর) চতুর্থ ধাপের আবেদন শুরু হবে; চলবে পরের দিন পর্যন্ত। 

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিয়াজুল হক বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কোনো শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদনই করেননি। আবার আবেদন করে ভর্তির জন্য নির্বাচিত হলেও কেউ কেউ ভুলের কারণে ভর্তি হতে পারছেন না। তাই চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

“২১ ও ২২ সেপ্টেম্বর চতুর্থ ধাপের আবেদন নিয়ে ২৪ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৮ ও ২৯ সেপ্টেম্বর চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে।”

অনলাইনে কলেজে ভর্তির ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) এ সংক্রান্ত নোটিস প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ২২০ টাকা ফি জমা দিতে হবে তাদের।

এর আগে ৩১ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়। ৩ সেপ্টেম্বর রাত ৮টায় এসব আবেদনের ফল ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের বুধবার রাত ৮টা পর্যন্ত সিলেকশন নিশ্চায়নের সুযোগ দেওয়া হয়েছে বলেও জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক।

গত ৩০ জুলাই থেকে ১১ অগাস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের এবং ২৩ থেকে ২৫ অগাস্ট দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হয়।