সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছোট ছেলে গ্রেপ্তার
মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা ছাড়াও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে, বলছে পুলিশ।
আওয়ামী লীগের নেতা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে গুলশান ১ নম্বর পুলিশ প্লাজার কাছ থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন গুলশান থানার ওসি হাফিজুর রহমান।
ওসি বলেন, শাহেদের বিরুদ্ধে মিরপুর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি হত্যা মামলা ছাড়াও গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল মজুমদারকে ২০২৪ সালের ১৯ অক্টোবর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
