২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দুর্বল হচ্ছে স্থল নিম্নচাপ, বন্দরে সংকেত বহাল

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 11:14 AM

Updated : 29 Sep 2026, 11:14 AM

উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকার অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

তবে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, গভীর নিম্নচাপটি কিয়াইকতো উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে গেছে। সেটি স্থল নিম্নচাপ আকারে মঙ্গলবার সকাল ৬টায় মিয়ানমার ও পাশের পূর্বমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দূর্বল হতে পারে।

এর প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর, পূর্বমধ্য বঙ্গোপসাগর, উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং পাশের বাংলাদেশ উপকূলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।