১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা তুলে ধরে রেকর্ড গড়েছে ‘টিম বাংলাদেশ’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 09:24 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

বিজয় দিবসে সর্বাধিক জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেয়েছে ‘টিম বাংলাদেশ’।

প্রধান উপদেষ্টার দপ্তর বলছে, দেশের স্কাইডাইভারদের সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশকে’ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির বিষয়টি সোমবার জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়, স্কাইডাইভিং বা প্যারাসুট জাম্পের সময় একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা তুলে ধরার মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড হয়েছে। ৫৪তম বিজয় দিবসে, অর্থাৎ গত ১৬ ডিসেম্বর ঢাকায় সফলভাবে হয় এই আয়োজন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠায় উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি বলেন, “আজ এ দেশের সকলের জন্য একটি গর্বের দিন। আমরা এ আনন্দ দেশের সকল জনগণের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

রেকর্ড গড়া সেই স্কাইডাইভিংয়ে অংশ নেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান।

দলে আরও ছিলেন- এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন এবং মো. তৌফিকুর রহমান চাকলাদার।