১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দেশটিতে এক দশক ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই মন্ত্রী বর্তমানে আঞ্চলিক সফরে রয়েছেন।

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
হাকান ফিদান। ছবি: এক্স

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 01:08 AM

Updated : 11 Sep 2026, 03:20 PM

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন।

বৃহস্পতিবার তার ঢাকায় পৌঁছার তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের ঘনিষ্ঠ এই মন্ত্রী সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। 

পাশাপাশি হিকান ফিদান রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শনে যাবেন বলে তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তুরস্কে এক দশক ধরে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

একটি আঞ্চলিক সফরের অংশ হিসেবে হাকান ফিদান বর্তমানে ইন্দোনেশিয়ায় আছেন। সেখান থেকে বৃহস্পতিবার তিনি ঢাকায় আসবেন। ৬ জুন পর্যন্ত বাংলাদেশ সফর করবেন তিনি।

এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তুরস্কের বাণিজ্যমন্ত্রী অধ্যাপক ওমের বলাত ঢাকা সফর করেন। 

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর এপ্রিলে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 

মূলত জাতিসংঘে ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি পদে প্রচারণার জন্য তুরস্কে গিয়েছিলেন তিনি।