১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেমরার আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 02:35 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ঢাকার ডেমরা আমুলিয়া এলাকায় কালি তৈরির একটি কারখানায় লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিটের চেষ্টায় বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান সংস্থাটির মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১ টা ৩৮ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

খবর পেয়ে ১১ টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট গিয়ে কাজ শুরু করে।

আমুলিয়া মডেল টাউন এলাকার আগুন লাগা কারখানাটি টিনশেডের। শুরুতে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। পর্যায়ক্রমে সেখানে যোগ দেয় ৮ টি ইউনিট।

আনোয়ারুল ইসলাম বলেন, "বেলা ১ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।"

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি তিনি।