Published : 26 Aug 2026, 06:17 PM
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদে উদ্যোগে বুধবার এ আয়োজন করা হয়।
বেলা ১১টার কিছু পর সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেইট থেকে জশনে জুলুস বের হয়। শোভাযাত্রাটি দোয়েল চত্বর ও হাই কোর্ট মোড় হয়ে ফের সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে জুলুস শেষ হয়।
জুলুসে নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।
আয়োজকরা বলেন, বিভিন্ন দেশ থেকে ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় নেতাসহ বিপুলসংখ্যক মানুষ জশনে জুলুস ও শান্তি সমাবেশে অংশ নেন।
জুলুস ঘিরে রাজধানীতে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আয়োজকদের স্বেচ্ছাসেবক কর্মীর পাশাপাশি পুলিশসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিলেন।
জুলুসের আগে সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা হয়। এতে দেশে-বিদেশের অতিথিরা বক্তব্য দেন।
জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি।
জুলুস ও শান্তি সমাবেশ উপলক্ষে ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাইজভান্ডার দরবার শরীফের ভক্তরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন। সকাল ৯টার মধ্যেই অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামে। উদ্যানের দক্ষিণ পাশে নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি প্যান্ডেল করা হয়। সেখানে ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়।
সকালের দিকে এক পশলা বৃষ্টি হওয়ায় অনুষ্ঠানস্থলে ভেতরে কাদা-পানি জমে কিছুটা দুর্ভোগ তৈরি হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাসগুলো আব্দুল গনি রোডসহ আশপাশের এলাকায় রাখা সহ।