০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৩৩৪ আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোনের লাইসেন্স বাতিল

বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে সমুদয় পাওনা বকেয়া আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 12:00 PM

Updated : 10 Sep 2026, 12:25 PM

মেয়াদ শেষ হওয়ায় এবং নবায়ন না করায় একযোগে ৩৩৪টি আইএসপি, কলসেন্টার ও আইপি টেলিফোন কোম্পানির লাইসেন্স বাতিল করেছে বিটিআরসি।

বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত এক নোটিসে মঙ্গলবার এসব কোম্পানির লাইসেন্স বাতিলের বিষয়টি জানানো হয়েছে।

“এই ৩৩৪টি লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নবায়নের আবেদন না করায় এবং ইতোমধ্যে লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ ও সংশ্লিষ্ট গাইডলাইন্স এর বিধান অনুযায়ী বাতিলযোগ্য হওয়ায় কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তা বাতিল করা হলো,” বলা হয়েছে এতে।

নোটিসে বলা হয়েছে, বাতিল এসব লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অধীনে যে কোনো কার্যক্রম অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হবে।

বাতিল লাইসেন্স বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মূল সনদ কমিশনে জমা দিয়ে কমিশনের সমুদয় পাওনা বকেয়া (যদি থাকে) তা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।

যেসব কোম্পানির লাইসেন্স বাতিল হয়েছে-