১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটার আল আমিনের মামলায় প্রতিবেদন পেছাল

তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আগামী ১৩ অক্টোবর নতুন দিন ঠিক করেছেন বিচারক।

ক্রিকেটার আল আমিনের মামলায় প্রতিবেদন পেছাল

আল আমিন

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2022, 05:52 PM

Updated : 21 Sep 2022, 05:52 PM

যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রীর করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত সময় পেল পুলিশ

বুধবার ঢাকা মহানগর হাকিম আফনান সুমী এই দিন ঠিক করে দেন বলে প্রসিকিউশন পুলিশের উপ কমিশনার জসিম উদ্দিন জানান।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মো. সোহেল রানা তা দিতে ব্যর্থ হওয়ায় বিচারক নতুন দিন ঠিক করে দেন।

গত ১ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় আল আমিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তার স্ত্রী ইসরাত জাহান। পরদিন মামলার এজাহার আদালতে গেলে ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান তা গ্রহণ করে ২১ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ইসরাত জাহানের অভিযোগ, অনেক দিন ধরেই তাকে ‘শারীরিক ও মানসিক নির্যাতন’ করে আসছেন আল আমিন। সবশেষ গত ২৫ অগাস্ট রাতে ২০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে ‘মেরে রক্তাক্ত’ করা হয়।

লিখিত অভিযোগের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিনের স্ত্রী বলেন, আগেও নির্যাতনের অভিযোগে পুলিশের শরণাপন্ন হয়েছিলেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আল আমিন বলেছিলেন, তার স্ত্রীর সঙ্গে ‘মনোমালিন্য’ হয়েছে।

এই মামলায় গত ৬ সেপ্টেম্বর আল আমিন হোসেনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাই কোর্ট। ওই দিন তার আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার জামিন মঞ্জুর করে।

আরও খবর

পুরানো খবর:

স্ত্রীর মামলায় ক্রিকেটার আল আমিনের আগাম জামিন

পুরানো খবর:

নির্যাতনের অভিযোগ নিয়ে থানায় স্ত্রী, আল আমিনের অস্বীকার