০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মডেল রিধির আত্মহত্যা: প্রেমিকের জামিন শুনানি পেছাল

রিধির মৃত্যুর পর তাকে দেখতে এসেছিলেন প্রেমিক হাসিবুর রহমান; সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2026, 04:47 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

মডেল রিধিকা রিধির আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানের জামিনের বিষয়ে শুনানি পিছিয়েছে।

মঙ্গলবার জামিন শুনানির কথা ছিল, তবে আসামিপক্ষের আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক আগামীকাল বুধবার নতুন তারিখ রাখেন।

প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন এ তথ্য দিয়েছেন।

গত ১৬ অগাস্ট রিধিকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় রিধির প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছিল মঙ্গলবার। তবে এদিনও শুনানি শুনানি পেছাল।

পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

আরও পড়ুন-

মডেল রিধির ঝুলন্ত লাশ উদ্ধার

মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার