১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পেট্রোবাংলা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন আব্দুল মান্নান

বৃহস্পতিবার চেয়ারম্যান এরফানুল হককে সরিয়ে দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2026, 01:49 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান।

তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগে দায়িত্ব পালন করছেন।

রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের সুবিধার্থে আব্দুল মান্নানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো।

এর আগে গত বৃহস্পতিবার পেট্রোবাংলার চেয়ারম্যান মো. এরফানুল হককে পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

অন্তর্বর্তী সরকারের সময়ে গেল ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিয়েছিলেন এরফানুল। তিন মাসের মাথায় তাকে সরিয়ে দেয় বিএনপি সরকার।

৩ মাসের মাথায় সরানো হলো পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুলকে