জুলাই গণঅভ্যুত্থান দিবসে র্যাবের বিশেষ নিরাপত্তা প্রস্তুতি
নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা সজিয়েছে প্রত্যেক ব্যাটালিয়ন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারাদেশে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব।
মঙ্গলবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটিকে সামনে রেখে ঢাকাসহ দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
“সার্বিকভাবে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকার বিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রাীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে র্যাব নিরাপত্তা জোরদার করেছে।”
>> নিরাপত্তা হুমকি পর্যালোচনা করে নিরাপত্তা পরিকল্পনা সজিয়েছে প্রত্যেক ব্যাটালিয়ন।
>> গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।
>> মঙ্গলবার দিবাগত রাতে অনুষ্ঠানস্থল, পদযাত্রা এবং জুলাই স্মৃতিস্তম্বের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
>> র্যাব নিজেদের মতো দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানস্থলে গমনাগমনের পথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।
>> সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ।
>> সব জেলায় গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠাস্থল ও জুলাই স্মৃতিস্তম্বের নিরাপত্তায় দিবসের এক সপ্তাহ আগে থেকে ইউনিফর্ম পরিহিত র্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি চলছে।
>> সোশাল মিডিয়ায় গুজব বা অপপ্রচার রোধে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।
