১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, পিটিয়ে মারল কর্মচারীরা

মৃত সাপ তিনটি সংরক্ষণ না করায় সেগুলো কোন জাতের জানা যায়নি।

সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, পিটিয়ে মারল কর্মচারীরা
ছবি: সংগৃহিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 05:46 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

বাংলাদেশ সচিবালয়ে ৬ নম্বর ভববনের ১৯ তলায় সকালে তিনটি সাপের বাচ্চা পাওয়া গেছে। 

এ সময় কিছুক্ষণের জন্য ওই ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাপের বাচ্চা তিনটিকে পিটিয়ে মেরে ফেলেন কর্মচারীরা। 

ছয় নম্বর ভবনের ১৯ তলার ফ্লোরটি শিক্ষা মন্ত্রণালয়ের; সেখানে মন্ত্রী–সচিবের পাশপাশি কর্মচারীরাও বসেন।

কর্মচারীদের বরাতে পুলিশ বলছে, প্রথমে তিনটি সাপ দেখ যায়। এ নিয়ে পুরো ফ্লোরে আতংক ছড়িয়ে পড়ে। চিৎকার চেঁচামেচির মধ্যে একটি সাপ চোখের আড়ালে চলে যায়। পরে খোঁজাখুঁজির পর তিনটিকেই মেরে ফেলা হয়।  

সচিবালয়ের পুলিশের নিরাপত্তা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীর বলেন, “বৃহস্পতিবার সকালে অফিস খোলার পর ১৯ তলার করিডোরে তিনটি সাপ দেখা যায়। সাপগুলো দেখার পর কর্মচারীরাই তা নিরাপত্তার কারণে মেরে ফেলে।

“মৃত সাপগুলো সংরক্ষণ না করার কারণে, সেগুলো জাতের তা জানা যায়নি। এই সাপগুলো বাচ্চা এবং এই ফ্লোরেই কোথাও তাদের জন্ম বলে ধারণা করা হচ্ছে।” 

সচিবালয়ের ফায়ার সার্ভিসের সাব অফিসার আনোয়ার পারভেজ বলেন, “এ ধরণের কোনো ঘটনার খবর আমাদের কেউ দেয়নি। ফলে বিষয়টি সম্পর্কে জানা নেই।”