১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত ডিআইজির ৪ পদে রদবদল

তিনজন দায়িত্ব পেয়েছেন সিআইডিতে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2025, 01:08 PM

Updated : 26 Aug 2026, 01:12 PM

কোরবানির ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বা অতিরিক্ত ডিআইজি পদের ৪ কর্মকর্তাকে রদবদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট আলি আকবর খান, চট্রগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ শামসুল হক এবং ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরুল ইসলামকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

আর সিআইডির অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তারকে বদলি করা হয়েছে ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে।

এবার কোরবানির ঈদে ৫ থেকে ১৪ জুন টানা দশ দিনের সরকারি ছুটি ছিল।