ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এসির কম্প্রেশার বিস্ফোরণে দগ্ধ ৩
দগ্ধ রতন বলেন, মেরামতের সময় এসির কম্প্রেশারের পাইপ থেকে কোনো গোলোযোগের কারণে বিস্ফোরণ হয় বলে তাদের ধারণা।
ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে এসি মেরামতের সময় কম্প্রেশার বিস্ফোরণে ৩ টেকনেশিয়ান দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার দুপুরে পৌনে ২টার দিকে ওই ঘটনায় পর দগ্ধ মামুন (৩৮), রসুল (৩০) ও রতন চন্দ্রকে (৩২) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানান, মামুনের শরীরের ৩৫ শতাংশ, রসুলের ৬ শতাংশ এবং রতনের ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
তাদের মধ্যে মামুনকে ভর্তি রাখা হয়েছে; বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রতন বলেন, তারা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের হল রুমের ছাদে উঠে এসি মেরামত করছিলেন। সে সময় এসির কম্প্রেশারের পাইপ থেকে কোনো গোলোযোগের কারণে বিস্ফোরণ হয় বলে তাদের ধারণা।
