Published : 22 Feb 2026, 12:35 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সচিবালয়ে রোববার বেলা ১১টায় মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন বলে বাসস লিখেছে।
এ সময় দুদেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন হজ নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সকার ৯টা ৫ মিনিটে সচিবালয়ে আসেন। সে সময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।