নেপালে বন্যায় শতাধিক মৃত্যু, রাষ্ট্রপতির শোক
নিহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন রাষ্ট্রপতি।
নেপালের তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নিহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন তিনি।
বঙ্গভবনের বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাষ্ট্রপতির শোকের তথ্য জানানো হয়।
হিমবাস ধসের ঘটনায় নেপালের তিব্বত সীমান্তে বন্যা ও ভূমিধস হয়। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ ও কাদার স্রোতে ভেসে গেছে বিস্তীর্ণ পাহাড়ি জনপদ।
বুধবারের এ ঘটনায় ৭০০ জন বিদেশি নাগরিকসহ প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল সরকার। বৃহস্পতিবারও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
এমন একটি পাহাড়ি এলাকায় এ বিপর্যয় ঘটেছে, যা ট্রেকিং ও তীর্থযাত্রার জন্য জনপ্রিয়।
নেপাল সীমান্তের তিব্বত অংশ থেকে ধারণ করা সিসিটিভি ভিডিওতে দেখা যায়, পাথর, কাদা ও পানির প্রবল স্রোত ভবন ও জনপদ ধ্বংস করে দেওয়ার আগে বহু মানুষ পালানোর চেষ্টা করছেন। ওই স্রোতে অনেক মানুষ প্রাণ হারান।
