Published : 22 Dec 2025, 12:23 PM
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উৎসাহিত করতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু হচ্ছে সোমবার।
এদিন বিকাল ৪টায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ কর্মসূচি উদ্বোধন করবেন বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ভোটারদের উৎসাহিত করতে ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা প্রদক্ষিণ করবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।
গত ১১ ডিসেম্বর ভোটের তফসিল ঘোষণা করেছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। সেই অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।