১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

এর আগে সোমবার একই আদালত পরিবারসহ শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 03:39 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের একদিন বাদেই বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত।

ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মঙ্গলবার এ আদেশ দেয়। 

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে- 

নিকুঞ্জ আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট (৬৯৯.২৫ বর্গফুট), যার মূল্য ১৩ লাখ টাকা। 

একই এলাকায় কমন স্পেসসহ আরেকটি ফ্ল্যাট (৮২৩.৮৩ বর্গফুট)। এর মূল্য ১৪ লাখ ৮৬ হাজার টাকা। 

মিরপুরে ডিওএইচএসে তার স্ত্রীর নামে ৩৭ লাখ টাকা মূল্যের ২২৫০ বর্গফুটের ফ্ল্যাট। 

নারায়ণগঞ্জের রুপগঞ্জে শেখ আব্দুল হান্নানের নামে ৩ দশমিক ৮৫ শতাংশ, ২ দশমিক ৪২ শতাংশ এবং ১ দশমিক ৫৭ শতাংশ জমি। 

মিরপুর সামরিক অফিসার আবাসিক প্রকল্পে নির্মাণাধীন ৭ তলা ভবন। 

এছাড়া অবরুদ্ধ করা হয়েছে বিভিন্ন ব্যাংকের ৬টি হিসাব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজিব হাসিব সরকার জমি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। 

এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে জানিয়ে জরুরি ভিত্তিতে তা জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। 

এর আগে সোমবার একই আদালত পরিবারসহ শেখ আব্দুল হান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়।

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা