Published : 05 Jul 2026, 07:26 PM
বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের জানাজা হবে সোমবার দুপুরে।
রোববার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আবুল কাসেম ফজলুল হক। দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবুল কাসেম ফজলুল হকের মেয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শুচিতা শারমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আগামীকাল দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে উনার জানাজা হবে। এর আগে সকাল সাড়ে ১০টা থেকে ১১টায় বাংলা একাডেমিতে রাখা হবে কফিন। সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এবং পরে লাশ নিয়ে আসা হবে অপরাজেয় বাংলার পাদদেশে।”
দাফনের বিষয়ে তিনি বলেন, “আমাদের ইচ্ছে আছে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার, এখানে অনুমতি নেওয়ার বিষয় আছে। আমরা চেষ্টা করছি। এখনো জানা যায়নি।”
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে তার দীর্ঘ দিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ শোক প্রকাশ করেছে।
শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি প্রয়াত সভাপতির আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
এছাড়া শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল, জাতীয় কবিতা পরিষদ, থিয়েটার পত্রিকা ক্ষ্যাপা।
পুরনো খবর- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণ