Published : 21 Feb 2026, 05:39 PM
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
শনিবার সকাল সাড়ে ৮টায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন দলটির নেতারা।
এসময় দলটির কেন্দ্রীয় নেতা আবুল হোসাইন সাংবাদিকদের সামনে বলেন, “একুশ আমাদের চেতনা, একুশ আমাদের বিশ্বাস। একুশ মানে মাথা নত না করা। একুশ আমাদের অহংকার। এই আকাঙ্ক্ষা ধারণ করে সকল অন্যায়, অবিচার, বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই অবিচল থাকবে।”

দলের কেন্দ্রীয় নেতা দীপংকর সাহা দিপু, মোস্তফা আলমগীর রতন, জোবায়দা পারভিন, মুর্শিদা আখতার নাহার, শাহানা ফেরদৌসি লাকি, তৌহিদুর রহমান, ঢাকা মহানগর নেতা জাহাঙ্গীর আলম ফজলু, শিউলি শিকদার, তাপস দাস, অতুলান দাস আলো, আব্দুল আহাদ মিনার, তাপস কুমার রায়, আবুল খায়ের ও ফুল বাবু শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন।