১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময়

রোববার সেনা ভবনে এই আয়োজন করা হয়।

সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা বিনিময়
সেনা ভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবিটি সেনা বাহিনীর ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং অন্যান্য পদবির সেনা সদস্য ও তাদের পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওযাকার-উজ-জামান।

ঈদুল আজহার পরের দিন রোববার সেনা ভবনে এই শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনে সেনাপ্রধানের স্ত্রীও উপস্থিত ছিলেন বলে সেনাবাহিনীর ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়।

সেখানে বলা হয়, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অতিথিরা সেনাপ্রধান এবং তার স্ত্রীর সান্নিধ্য পেয়ে আনন্দিত ও অনুপ্রাণিত হন।