১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জানুয়ারিতে হচ্ছে না বিশ্ব ইজতেমা

নির্বাচনের আগে ইজতেমা মাঠে কোনো জমায়েত না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 11:31 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

টঙ্গীর তুরাগ তীরে আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে না।

নির্বাচনের আগে ইজতেমা মাঠে কোনো জমায়েত না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আইজিপিকে পাঠানো মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পত্রে বলা হয়, মাওলানা সাদ এবং জুবায়ের পন্থিদের পৃথক আবেদনে ইজতেমা ময়দানে ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা’ আয়োজনের অনুরোধ করা হয়।

“ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনে নির্বাচন পূর্বসময়ে সেখানে কোনো ধরনের সমাবেশ অনুষ্ঠান না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হল।”

মাওলানা সাদ কান্ধলভীপন্থির মুখপাত্র মুফতি মু’আয বিন নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইজতেমা করার কথা ছিল ২২ থেকে ২৪ জানুয়ারি। বর্তমান পরিস্থিতিতে সরকার এ ব্যাপারে নিষেধ করে চিঠি দিয়েছে। বিষয়টি নিয়ে মুরুব্বিদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

জুবায়ের পন্থির মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান বলেন, “সরকারের এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা সবসময় শ্রদ্ধাশীল। তবে অনুষ্ঠান কবে করা যায় এ ব্যাপারে মুরুব্বিরা বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।”