১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুজিব কিল্লা’ প্রকল্পের স্ত্রীসহ সহকারী প্রকৌশলীর আয়কর নথি জব্দ

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 02:14 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

দুর্নীতির অভিযোগ থাকায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘মুজিব কিল্লা’ প্রকল্পের সহকারী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম এবং তার স্ত্রী তাহমিনা আক্তারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক সৌরভ দাস আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, “আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান কাজে হাতে আসা সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে দেখা যায়, আনোয়ারুল ইসলাম ও তার স্ত্রী তাহমিনা আক্তার একজন আয়কর দাতা।

“সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথি ও নথি সংশ্লিষ্ট সংযুক্ত অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করার লক্ষ্যে আদালতের আদেশ প্রয়োজন।”