০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে, আশা প্রবাসী কল্যাণমন্ত্রীর

সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে, বলেন তিনি।

শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে, আশা প্রবাসী কল্যাণমন্ত্রীর
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে বৃহস্পতিবার। দ্বাদশ সংসদ নির্বাচনের এক মাস পর গত ১২ মার্চ এ অধিবেশন শুরু হয়েছিল। ছবি: পিএমও

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 09:36 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার সংসদে কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা আহম্মদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করছে। আশা করা যায় অতিদ্রুত মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে।”

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত বা বিভিন্ন সমস্যায় থাকা বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়েও সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের দ্বিতীয় বড় শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কোনো কর্মী পাঠানো হয় না। তবে মালয়েশিয়াসহ বিশ্বের যেকোনো দেশে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে।

সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা সুলতানার আরেক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। সবচেয়ে বেশি এসেছে সৌদি আরব থেকে, ৪২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।