১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা সফর করবে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

বৈঠকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলো তুলে ধরেন।

ঢাকা সফর করবে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 06:15 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন দেশটির শার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফ্যাভ। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করে এ কথা জানিয়েছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।   

সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনা করেন। 

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপগুলো এ সময় তুলে ধরেন। 

তিনি আরও বলেন, ছয়টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে এবং তারা দেশের বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শ করবে।