২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা

"প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।"

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 09:23 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

রাজধানীর পল্লবীতে সাত বছরের একটি শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। 

মঙ্গলবার দুপুরে পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি ভবনের ফ্ল্যাট থেকে রামিসা নামে এ শিশুর লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। শিশুটির বাবার নাম আব্দুল হান্নান।

পুলিশ বলেছে, এদিন সকালে পাশের ফ্লাটের বাসিন্দা ৩২ বছরের সোহেল শিশুটিকে গলা কেটে হত্যার পর মাথাটি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে।  

পল্লবী থানার ওসি হাসান বাসির বলছেন, "প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি শিশুটিকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে।"