২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সরকারের ১৮০ দিনের কর্মসূচি ঠিক হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

“প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশে কিছু বক্তব্য দিয়েছেন, অনুশাসনও দিয়েছেন।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2026, 06:02 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানোসহ আগামী ১৮০ দিনের কর্মসূচি নির্ধারণ করে তা বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর এই কর্মসূচির কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। 

সরকার গঠনের পর বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে যান তারেক রহমান। তার মন্ত্রণালয়ের অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও যে যার দপ্তরে যান এদিন। এরপর প্রথম বৈঠকে বসে মন্ত্রিসভা, সেখানে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সেই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বলেন, “মোটামুটি প্রথম দিনে কেবিনেট মিটিং করতে হয়। আমরা কেবিনেটের সবাই বসেছিলাম ওখানে উপদেষ্টারও ছিলেন। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশে কিছু বক্তব্য দিয়েছেন, অনুশাসনও দিয়েছেন। সাধারণত এটা হয় যে ফার্স্ট ১০০ দিনে কি কি প্রায়োরিটি আছে তা নির্ধারণ করা। তবে আমরা এবার ১৮০ দিনের প্রায়োরিটি নির্ধারণ করেছি। সেটা পরে আপনারা জানতে পারবেন আরো পরে।

“সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করা, সাপ্লাই চেইন ঠিক রাখা, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যেন কোন সমস্যা না হয় এগুলো আমাদের অগ্রাধিকার।"

এর আগে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণে আইনানুসারে কাজ করা এবং সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন বলে সালাহউদ্দিন জানান।