১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ড: ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর জওয়ান গ্রেপ্তার

আঙ্গুলের ছাপ সংগ্রহ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 12:34 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

পিলখানা হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক বিডিআর জওয়ান রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

৪৯ বছর বয়সী রেজাউলের বাড়ি পটিয়া উপজেলার ডেঙ্গাপাড়া এলাকায়।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার তাওহিদ বলেন, গ্রেপ্তার রেজাউল পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকার নিউ মার্কেট থানায় হওয়া একটি মামলায় ফাঁসির দণ্ড পাওয়া আসমি।

“গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। রোববার রাতে লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ফোর সিজন রেস্টুরেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।”

অভিযানে থাকা এক র‌্যাব কর্মকর্তা জানান, রেজাউল পরিচয় গোপন করে লোহাগাড়া উপজেলায় দীর্ঘদিন ধরে থাকতেন। সেখানে সবাই তাকে ‘হুজুর’ বলে সম্বোধন করতেন। 

ওই র‌্যাব কর্মকর্তা বলেন, “রেজাউলকে আটকের পর তার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে বিস্তারিত পরিচয় জানা গেছে। সে তথ্যগুলোর সাথে ফাঁসির পরোয়ানার তথ্য মিল ছিল। গ্রেপ্তারের পর তাকে পরোয়ানামূলে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”