১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি

সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম আতাউল করিমকে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হককে সদস্য সচিব করে সাধারণ সভায় ওই কমিটি অনুমোদন করা হয়েছে।

সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি
এ এস এম আতাউল করিম ও মো. শামসুল হককে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2024, 08:35 PM

Updated : 26 Aug 2026, 10:23 AM

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

সংসদ সচিবালয়ের উপসচিব এ এস এম আতাউল করিমকে আহ্বায়ক এবং সিনিয়র সহকারী সচিব মো. শামসুল হককে সদস্য সচিব করে সাধারণ সভায় ওই কমিটি অনুমোদন করা হয়েছে।

শামসুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং  বৈষম্যমূলক পদায়নসহ বিভিন্নভাবে অবহেলিত ও নিষ্পেষিত  কর্মকর্তা-কর্মচারীদের বৈষম্য নিরসন ও অফিসের পরিবেশ সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার জন্যে এই কমিটি কাজ করবে। 

শামসুল হক এ রকম কমিটি গঠনের কারণ হিসেবে বলেন, “বিগত সরকারের আমলে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের প্রমোশন হয়নি, পোস্টিংও ছিল কিছু মানুষের হাতে কুক্ষিগত। আমরা এসব ফোরামের বাইরে গিয়ে যোগ্যতা অনুযায়ী সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য এক হয়ে কাজ করব।”