১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইসির আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠক শুরু

সভা শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে ব্রিফ করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 04:06 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি প্রতিপালন প্রশ্নে ইসির আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠক শুরু হয়েছে।

রোববার বেলা পৌনে ৩টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে রয়েছেন চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের প্রধান বা তাদের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন।

এর আগে বেলা ১২টায় তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে করে ইসি।

নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা; অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে যৌথ বাহিনীর কার্যক্রম এবং আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি পরিবেশ বজায় রাখাসহ বেশ কিছু বিষয় রয়েছে আলোচ্যসূচিতে।

ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সভা শেষে নির্বাচন ভবনের বেজমেন্টে ব্রিফ করা হবে।

ভোটের আগে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক

চোরাগোপ্তা হামলা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ইসির