১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ছুটির দিনে ৩ সচিবের দপ্তর রদবদল

জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 08:45 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

সাপ্তাহিক ছুটির দিনে তিন সচিবের দপ্তর রদবদল করেছে সরকার।

এর মধ্যে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব রফিকুল আই মোহাম্মদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।

আর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) করা হয়েছে। আর ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় শুক্রবার এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করেছে। 

কৃষি মন্ত্রণালয় থেকে ১১ দিন আগে রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগের সচিবের দায়িত্বে আসা রফিকুল আই মোহাম্মদকে আবারো বদলি করা হল।