১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালি ও পাকিস্তানি দূতের সাক্ষাৎ

সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 12:54 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামছুল ইসলামের সঙ্গে দেখা করেছেন ঢাকায় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

সোমবার সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে তাদের আলাদা সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতে দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।