১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাজেট: সংসদের জন্য বরাদ্দ বাড়ছে ৭%

কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ বর্তমানে যা আছে, তার চেয়ে জনপ্রতি ৫০ টাকা বাড়ানো হয়।

বাজেট: সংসদের জন্য বরাদ্দ বাড়ছে ৭%
সংসদ ভবনে মঙ্গলবার সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে যোগ দেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 04:22 PM

Updated : 26 Aug 2026, 09:40 AM

জাতীয় সংসদের ব্যয় নির্বাহের জন্য নতুন বাজেটে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে, যা আগের বারের চেয়ে ৭ শতাংশের মত বেশি। 

মঙ্গলবার সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের ৩৫তম বৈঠকে এ বাজেট প্রস্তাবের খসড়া অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটও পাস করা হয়।

সংসদ স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে যোগ দেন কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে স্পিকার বলেন, কমিশন বৈঠকে নতুন ও সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। আগের সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে, যার অগ্রতিততে সন্তোষ প্রকাশ করেছে কমিটি।

চলতি ২০২৩-২৪ অর্থবছরে সংসদের জন্য বাজেট রাখা হয় ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা, মঙ্গলবার সেখান থেকে ১৩ কোটি টাকার মত কমিয়ে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়।

শুধু ২০২৪-২৫ অর্থবছরেরই নয়, বৈঠক থেকে ২০২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪২০ কোটি ৯৭ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।

কমিশন সভায় আপ্যায়নসহ বিভিন্ন ধরনের ভাতার পরিমাণ বর্তমানে যা আছে, তার চেয়ে জনপ্রতি ৫০ টাকা বাড়ানো হয়।

অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের বৈঠকে অংশ নেন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।