১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

উড়োজাহাজ বিধ্বস্ত: নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর

জাতীয় জরুরি নম্বর ৯৯৯ পুলিশের জরুরি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2025, 06:27 PM

Updated : 01 Sep 2026, 09:45 PM

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য কয়েকটি ফোন নম্বর দেওয়া হয়েছে।

সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে দেওয়া এসব নম্বর দিয়ে বলা হয়েছে, জাতীয় জরুরি নম্বর ৯৯৯ পুলিশের জরুরি সেল থেকে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।

যে নম্বরগুলো দেওয়া হয়েছে, সেগুলো হল-

>> মিলিটারি রেস্কিউ ব্রিগেড  01769024202 

>> সিএমএইচ বার্ন ইউনিট  01769016019 

>> সিএমএইচ ইমার্জেন্সি  01769013311

>> মাইলস্টোন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা  01814774132‬

>> মাইলস্টোন স্কুলের উপাধ্যক্ষ 01771111766

এদিন মাইল স্টোন কলেজের ভেতর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জন নিহত হয়েছে; দগ্ধ ও আহত হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।

এ ঘটনায় মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।