১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন।

চীন সফরে বিএনপির প্রতিনিধি দল
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2024, 07:47 PM

Updated : 10 Sep 2026, 12:22 PM

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে রওনা হয়েছেন বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।

বৃহস্পতিবার বিকাল ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে।

দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নেতৃত্ব প্রতিনিধি দলে রয়েছেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও দলের মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।

যাত্রার আগে আসাদুজ্জামান রিপন তার ফেইসবুক পোস্টে লিখেন, “আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাঙ্কের প্রতিনিধি দলের সমন্বয়ে ‘পলিটিকাল পার্টিজ প্লাস প্রোগ্রামে’ ৪ সদস্যের বিএনপি প্রতিনিধি দল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।”