১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বনানী ডিওএইচএসে মঙ্গলবার গ্যাস থাকবে না ৮ ঘণ্টা

আশপাশের এলাকাতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

বনানী ডিওএইচএসে মঙ্গলবার গ্যাস থাকবে না ৮ ঘণ্টা
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2024, 05:46 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

গ্যাস লাইন প্রতিস্থাপন কাজের জন্য বনানী ডিওএইচএস এলাকায় মঙ্গলবার দিনের বেলায় আট ঘণ্টা গ্যাস থাকবে না। 

সোমবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টি পর্যন্ত আট ঘণ্টা বনানী ডিওএইচএস, শহীদ মঈনুল রোড এবং স্বাধীনতা সরণি সংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্যাসের বিতরণ লাইন প্রতিস্থাপন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর বাইরে গ্যাস স্বল্পতার কারণেও গ্রাহককে ভুগতে হচ্ছে।