Published : 01 Sep 2024, 12:30 AM
বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাসেসিয়েশনের সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই কমিটির আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান সদস্য সচিব হয়েছেন।
এছাড়া ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান ও ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সাব্বির আহমদ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন।
সদস্য পদে রয়েছেন ইসি সচিবালয়ের উপ-সচিব সহিদ আব্দুস ছালাম, চাঁদপুরের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন, বগুড়ার শেরপুর উপজেলা নির্বাচন অফিসার এএসএম জাকির হোসেন, এনআইডি অনুবিভাগের উপ-পরিচালক মো. রশিদ মিয়া, মৌলভীবাজারের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক এএসএম ইকবাল হাসান, বরগুনার বামনা উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ সেখ, মতিঝিল থানা নির্বাচন অফিসার মোহাম্মদ আশফাকুর রহমান, মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলা নির্বাচন অফিসার আল আমিন ও দিনাজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আনোয়ার হোসেন।
সদস্য পদে আরো আছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন অফিসার খ ম আরিফুল ইসলাম, ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ আদিল, ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী, নারায়ণগঞ্জ বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ, চাঁদপুরের হাজীগঞ্জ নির্বাচন অফিসার মো. ফারুক হোছাইন, ইসি সচিবালয়ের সহকারী সচিব আরাফাত আল হোসাইনী, এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম, টাঙ্গাইলের নাগরপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আল নোমান, মাদারীপুরের কালকীনি উপজেলন নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার রনি আহমেদ।
অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির মেয়াদ দুই বছর। কিন্তু গত কমিটির মেয়াদ দুই বছর আগে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আগের কমিটি চার বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালাচ্ছিল। তাই সাধারণ সদস্যরা নতুন এই আহ্বায়ক কমিটি করলেন।
আহ্বায়ক মনির হোসেন সাংবাদিকদের বলেন, "আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে পরবর্তী কমিটি গঠনের উদ্যোগ নেব।"