১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঈদের দিন শিশু নিবাসে সমাজকল্যণ মন্ত্রী

ঈদের দিন এই নিবাসে শিশুদের জন্য কী কী খাবার রান্না করা হয়েছে তার খোঁজ-খবর নেন মন্ত্রী।

ঈদের দিন শিশু নিবাসে সমাজকল্যণ মন্ত্রী
তেঁজগাওয়ে সরকারি শিশু নিবাসে শিশুদের সঙ্গে সমাজকল্যণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 03:59 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ঈদের দিন তেঁজগাওয়ে সরকারি শিশু পরিবার সুবিধা কেন্দ্র পরিদর্শন করেছেন সমাজকল্যণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার ওই কেন্দ্রে গিয়ে তিনি শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এই সরকারি এতিমখানা ও শিশু নিবাস পিতৃহীন বা অভিভাবকহীন সুবিধাবঞ্চিত মেয়ে শিশুদের লালন-পালন, ভরণপোষণ এবং শিক্ষার মাধ্যমে পুনর্বাসনের কাজ করে।

ঈদের দিন এই নিবাসে শিশুদের জন্য কী কী খাবার রান্না করা হয়েছে তার খোঁজ-খবর নেন মন্ত্রী। পাশাপাশি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

তেঁজগাওয়ে সরকারি শিশু নিবাসে শিশুদের সঙ্গে সমাজকল্যণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।

তেঁজগাওয়ে সরকারি শিশু নিবাসে শিশুদের সঙ্গে সমাজকল্যণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন।

জাহিদ হোসেন বলেন, “বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি অত্যন্ত যত্নশীল। তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষের দায়বদ্ধতা রয়েছে।

“সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আমি মনে করি।”