১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত, বললেন প্রশাসক

“খাল ও বক্স কালভার্ট পুনরুদ্ধার এবং সংস্কারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা দূর করতে চাই।”

ঢাকা দক্ষিণে জলাবদ্ধতার ৩৩ ‘হটস্পট’ শনাক্ত, বললেন প্রশাসক
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 05:15 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বর্ষা মৌসুমে ঢাকা দক্ষিণে জলাবদ্ধতা সৃষ্টি করে, এমন ৩৩টি ‘হটস্পট’ চিহ্নিত করার কথা বলেছেন, নগর সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।

তিনি বলেছেন, আগামী এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ চারটি বক্স কালভার্টসহ এসব স্থান পরিষ্কারের প্রয়োজনীয় কাজ এক মাসের মধ্যে শেষ করা হবে।

মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচা বক্স কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-ডিএসসিসির প্রশাসক এ কথা বলেন।

সেগুনবাগিচা ছাড়া অন্য বক্স কালভার্টগুলো হল-পান্থপথ, টিটিপাড়া ও পরিবাগ। 

সেগুনবাগিচায় কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম

সেগুনবাগিচায় কালভার্ট পরিষ্কার কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম

আবদুস সালাম বলেন, “মোট ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থান বা হটস্পট শনাক্ত করা হয়েছে। সাধারণত চার মাসব্যাপী এই পরিষ্কার কার্যক্রম চললেও এবার তা এক মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

“খাল ও বক্স কালভার্ট পুনরুদ্ধার এবং সংস্কারের মাধ্যমে আমরা জলাবদ্ধতা দূর করতে চাই। তবে এই কাজে সিটি কর্পোরেশনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। বর্ষায় দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতেই এই ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এ সময় নালা বা কালভার্টে বর্জ্য না ফেলার জন্য নগরবাসীকে অনুরোধ জানান তিনি।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।