Published : 06 Jul 2025, 07:17 PM
লাইন স্থানান্তর কাজের জন্য ঢাকার পূর্ব অংশের কিছু এলাকায় সোমবার ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিতরণ সংস্থা তিতাস।
ডেমরা-শনির আখড়া এলাকায় এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস থাকবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি। এ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাসই বন্ধ থাকবে।
এতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের ৯টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে। এজন্য সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস না থাকা এলাকাগুলো হচ্ছে- টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদাল দোয়া, সানারপাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।