১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আলোচিত মহিষ ‘ডনাল্ড ট্রাম্পের’ নতুন ঠিকানা সাভারের বিএলআরআই

রোববার রাত ৯টার দিকে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানা থেকে স্থানান্তর করা হয়।

আলোচিত মহিষ ‘ডনাল্ড ট্রাম্পের’ নতুন ঠিকানা সাভারের বিএলআরআই
কোরবানি হওয়ার হাত থেকে বেঁচে ফেরা আলোচিত মহিষ ‘ডনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 10:35 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

কোরবানির পশু হিসেবে বাজারে উঠে ‘ভাইরাল’ হয়ে রাষ্ট্রীয় উদ্যোগে প্রাণে বাঁচা অ্যালবিনো মহিষ ‘ডনাল্ড ট্রাম্পকে’ মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। 

সোমবার সন্ধ্যায় জাতীয় চিড়িয়াখানার কিউরেটর হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসনিক সিদ্ধান্তে মহিষটি বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে এটি স্থানান্তর করা হয়।”

এর আগে গত ১০ জুন মহিষটি চিড়িয়াখানায় রাখার ‘যৌক্তিকতা’ তুলে ধরেছিলেন চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার। 

সে সময় তিনি বলেছিলেন, “চিড়িয়াখানা শুধু প্রদর্শনীর স্থান নয়, এটি শিক্ষা ও গবেষণারও কেন্দ্র। অন্যান্য প্রাণীর মতই অ্যালবিনো মহিষটিকেও এখানে রাখা হয়েছে। জাতীয় চিড়িয়াখানায় প্রাণীটি সংরক্ষণের পাশাপাশি এর জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণার পরিকল্পনা রয়েছে।”

মহিষটির অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে পরিচালক তখন বলেন, “আমরা দেখতে চাই সাদা মহিষের মধ্যে এমন কোনো জিনগত বৈশিষ্ট্য আছে কি না, যা দেশের মহিষ উন্নয়ন কর্মসূচি বা উৎপাদন ব্যবস্থায় কাজে লাগতে পারে। এর কোনো অর্থনৈতিক গুরুত্ব রয়েছে কি না, সেটিও গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করা হবে।”

গবেষণার জন্য নাকি অন্য কোনো কারণে এখন মহিষটিকে বিএলআরআইয়ে সরিয়ে নেওয়া হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জাতীয় চিড়িয়াখানার কিউরেটর হাবিবুর রহমান। 

মাথার পশম, গায়ের গোলাপি আভা ও মুখের গঠন মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘সাদৃশ্যপূর্ণ’ হওয়ায় কোরবানি ঈদের আগে এর মালিক মহিষটির নামকরণ করেন ‘ডনাল্ড ট্রাম্প’। 

নারায়ণগঞ্জের জিয়া উদ্দিনের খামারে পালিত মহিষটি নাম ও ‘চেহারার’ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মহিষটিকে নিয়ে বিদেশি সংবাদমাধ্যমেও খবর বেরোয়।

কোরবানির পশু হিসেবে খামার থেকে বিক্রি হয়ে গেলেও ঈদের আগে ২৮ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে প্রাণীটির প্রাণ রক্ষা পায়। পরে সরকারি সিদ্ধান্তে সেদিন রাতেই এটির স্থান হয় জাতীয় চিড়িয়াখানায়।

এরপর ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের আকর্ষণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রাণীটি। 

আলোচিত মহিষটিকে রাখার স্থানে ‘ডনাল্ড ট্রাম্প’ নামফলক টাঙিয়ে সাময়িক বরখাস্তও হয়েছেন জাতীয় চিড়িয়াখানার এক কর্মকর্তা।

৩০ মে চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

চিড়িয়াখানায় কেমন আছেন 'ডনাল্ড ট্রাম্প'?

সেই মহিষের ব্লকে 'ডনাল্ড ট্রাম্পনামফলকসাময়িক বরখাস্ত চিড়িয়াখা

চিড়িয়াখানায় এখন 'মূলআকর্ষণ 'ডনাল্ড ট্রাম্প'