২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফায়ার সার্ভিসের গাড়িতে টোল নয়

পদ্মা সেতু ও বঙ্গবন্ধু সেতুর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না বলে হাই কোর্টের আদেশে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 10:50 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, ব্রিজ, ফেরি ও রাস্তায় চলাচলের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। 

তবে পদ্মা ও বঙ্গবন্ধু (যমুনা) সেতুর ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়েছে।

জনস্বার্থে করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন মোহাম্মদ মনির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) তুষার কান্তি রায়।

তুষার কান্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুলও জারি করা হয়েছে।